পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লিতে ১৬ বছরের নাবালিকাকে নৃশংস ভাবে খুনের ঘটনায় উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার অভিযুক্ত সাহিল।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, অপরাধের পর সাহিল এলাকা থেকে উত্তরপ্রদেশের বুলন্দশহরে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে খুব সহজেই সাহিলকে খুঁজে পেয়েছে পুলিশ।
আরও পড়ুন:
ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, সাহিল পেশায় ফ্রিজ, এসির মেকানিক। ওই নাবালিকার সঙ্গে তার সম্পর্ক ছিল। ঘটনার এক দিন আগে দুজনের মধ্যে মনোমালিন্য হয়।
আরও পড়ুন:
পরের দিন মেয়েটি তার বন্ধুর বাড়ি যাচ্ছিল নিমন্ত্রণ রক্ষা করতে। সেই সময় কার্যত সকলের মাঝখানেই মেয়েটিকে নির্মম ভাবে হত্যা করে সাহিল। মাথায় প্রায় ২০ বার ছুরি দিয়ে আঘাত করার পর ছুরিটি এক সময় গেঁথে যায় খুলিতে। এরপর বড় পাথর দিয়ে মেয়েটির মাথায় আঘাত করে সে। পুরো ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ৩০২ ধারায় এফআইআর দায়ের করেছে।