পুবের কলম প্রতিবেদক: প্লাস্টিক টাঙিয়ে শহরে যত্রতত্র চলছে হকারি। কলকাতা পুরসভার তরফে বারবার বলেও কোন কাজ হয়নি। এ দিকে প্লাস্টিকের থেকে শহরে আগুন লাগার মতো ঘটনা একাধিকবার ঘটেছে। কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে সেই প্রশ্নই আরেকবার উঠে এসেছে। শহরের ফুটপাথ স্টলের আধুনিকীকরণ ও অগ্নি নির্বাপণের ক্ষেত্রে কলকাতা পুরসভার কী ভূমিকা, এ দিন সেই প্রশ্নই তুলে ধরেন কাউন্সিলর জুঁই বিশ্বাস।
এই সমস্যা সমাধানে বর্ষা মিটতেই পুরসভার তরফে অভিযান চালানো হবে বলে জানান মেয়র পারিষদ দেবাশিস কুমার।আরও পড়ুন:
ফুটপাথের অস্থায়ী দোকানগুলিতে প্লাস্টিক কিংবা ত্রিপলের ছাউনির বাড়বাড়ন্ত নিয়ে পুরসভা কী ব্যবস্থা নিচ্ছে, তা এ দিন জানতে চান ১০ নম্বর বরো চেয়ারম্যান জুঁই বিশ্বাস। পাশাপাশি, ফুটপাথের এই সমস্ত হকাররা নিয়মিত ময়লা-আবর্জনা রাস্তার উপর ফেলেন। যার ফলে সেগুলি গালিপিটের মুখ বন্ধ করে দিচ্ছি। তেমনটাও অভিযোগ তোলেন জুঁইদেবী।