পুবের কলম প্রতিবেদক: দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। যার জেরে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার জেরে আগামী তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। অন্যদিকে, উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ।
Advertisement
গত এক সপ্তাহের ভারী বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের নদীতে জলস্তর বিপদসীমার কাছাকাছি। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৪ থেকে ৯৪ শতাংশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।
Advertisement
কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে রবি এবং সোমবার। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে।বৃষ্টি বাড়বে আগামী তিন দিন। এই তিন দিনে কলকাতাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
Advertisement
গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় ল্যান্ড স্লাইড হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পং এ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত সাত দিনের মতো না হলেও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।