উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ভগ্নপ্রায় কাঠের সেতু দিয়ে পারাপার দুটি পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের।বারবার বলার পরেও কোনো কাজ না হওয়ার অভিযোগ।ঘটনাটি জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া আবাদ ও হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের সংযোগ স্থলে। এখান দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় সুত্রে জানা যায় দীর্ঘ ১০০ বছর আগে থেকে গ্রামবাসীদের সহযোগিতায় প্রথমে একটি বাঁশের সাঁকো বানানো হয়। এই ভাবে বেশ কয়েক বছর চলতে থাকার পরে গ্রামবাসীরা বিভিন্ন দফতরের জানানোর পর গত তিন বছর আগে একটি কাঠের সাঁকো তৈরির করা হয়।
আরও পড়ুন:
বর্তমানে এক বছর না যেতে যেতেই কাঠের সেতু জরাজীর্ণ বেহাল দশা। আর জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচছে এলাকা বাসী ও স্কুলের পড়ুয়াদের।
ভগ্ন দশা কাঠের সেতুটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের কাছে। সাঁকো পারাপার করতে গিয়ে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। দুই টি গ্রামের বাসিন্দাদের যাতাযাতের একমাএ পথ এই সাঁকো।আর এই সাঁকো পারাপার করতে গিয়ে হাত পা ভেঙ্গেছে অনেকের।আরও পড়ুন:
বারবার স্থানীয় প্রশাসনকে সমস্যা কথা জানিয়ে কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। ভোট যায় ভোট আসে প্রতিশ্রুতির চিত্র একই থাকে। তাই এই সাঁকো দিয়েই পারাপার করা ছাড়া আর কোন উপায় নেই তাদের পারাপার হতে গিয়ে অনেকেই খালের জলে পড়ে যান। সাঁকো পারাপারে রীতিমতো আতঙ্কে গ্রামবাসীরা।
আরও পড়ুন:
তাঁরা চান দ্রুত পাকা ব্রীজ তৈরি করে দেওয়া হোক। তবে এ ব্যাপারে স্থানীয় প্রশাসন থেকে বিষয়টি দেখা হবে বলে জানা গেল।