২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চারটি ব্যাঙ্কে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল RBI

পুবের কলম, ওয়েবডেস্ক:  শুক্রবার চারটি ব্যাঙ্কে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল আরবিআই। চারটি কো-অপারেটিভ ব্যাঙ্কের আর্থিক অবস্থার অবনতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। আগামী ৬ মাসের জন্য এই বিধিনিষেধ জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

যে চারটি ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেগুলি হল- রামগড়িয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক, নয়াদিল্লি; সাহেবরাও দেশমুখ কো-অপারেটিভ ব্যাঙ্ক, মুম্বই; সাংলি সহকারি ব্যাঙ্ক, মুম্বই; এবং শারদা মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, তুমকুর, কর্ণাটক। ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন, ১৯৪৯-এর অধীনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই

আরবিআই-এর নির্দেশ, শুক্রবার, ৮ জুলাই ২০২২-এরপরে বিধিনিষেধ কার্যকর হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আরবিআই-এর পূর্বানুমোদন ছাড়া, এই চারটি ব্যাঙ্ক কোনও ঋণ মঞ্জুর বা রিনিউ করতে পারবে না। বিনিয়োগ বা নতুন আমানত গ্রহণেও জারি নিষেধাজ্ঞা।

আরও পড়ুন: IMF Executive Director হলেন উর্জিত প্যাটেল

আরও পড়ুন: ৫০০ টাকার নোট ছাপা বন্ধের ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
সর্বধিক পাঠিত

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন সব দেশের ওপর ১৫% বৈশ্বিক শুল্ক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চারটি ব্যাঙ্কে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল RBI

আপডেট : ১০ জুলাই ২০২২, রবিবার