পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেন যুদ্ধে যেন সব দোষ রাশিয়ার! আর ইউক্রেনের প্রতি সবাই মানবিক। রাশিয়ার বিরোধিতা করছেন সকলে, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুদ্ধাপরাধ তদন্তের তোড়জোড় চলছে। অথচ পশ্চিমা দেশগুলিই এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে। ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে তারা, এ দিকে মুসলিমরা বঞ্চিত। এ বিষয়টি খুব ভালো চোখে দেখছে না মুসলিম বিশ্ব।
কারণ এই যুদ্ধে রাশিয়ার হামলায় ইউক্রেন আক্রান্ত হলেই শুধু মানবিকতার উদয় ঘটছে। অন্যদিকে, ফিলিস্তিনিদের ইসরাইলি সেনা হত্যা করলেও কেউ কোনও উচ্চবাচ্য করছে না। আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ার ক্ষেত্রেও একই কথা বলা যায়। তখন শুধু পশ্চিমারা অস্ত্র বেচতেই তৎপর হয়ে ওঠে। এ বিষয়ে ফিলিস্তিনি সমাজকর্মী বাসেল আল আদ্রা বলেন, নির্যাতিত-নিপীড়িত পক্ষ যখন ফিলিস্তিন হয়, তখন বিশ্ব পাত্তাই দেয় না। উলটো ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করতেই থাকে। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বাসেল বলেন, ২৯ সেপ্টেম্বর ২০২১-এর বিকেলে মুখোশধারী ইসরাইলি বসতি স্থাপনকারীদের একটি দল তাড়া করছিল। তারা বর্ণবাদী স্লোগান দিচ্ছিল। তারা ফিলিস্তিনি বাসিrদাদের বাড়িতে আক্রমণ করে, পাথর দিয়ে জানালা ভেঙে দেয় এবং গাড়ির টায়ার কেটে দেয়। দিনটিকে নিজের জীবনের সবচেয়ে ভয়ানক দিন আখ্যা দিয়ে বাসেল বলেন, ‘কমপক্ষে ১৫ জন বসতি স্থাপনকারী আমাকে ধাওয়া দেয়। তারা আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল। কিন্তু আমার ভাগ্য ভালো, তাদেরকে পেছনে ফেলতে সক্ষম হয়েছিলাম।’ সে হামলায় তিন বছর বয়সি মুহাম্মদ হামামদাহ-সহ তিনজন নিহত হয়। মাথায় পাথরের আঘাত লেগে হামামদাহর মাথার খুলি ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। চারদিনের জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছিল। বাসেল বলেন, মানবাধিকার সংস্থাগুলো এমন অনেক ঘটনা নথিভুক্ত করেছে, যেখানে দখলদাররা ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানোর সময় ইসরাইলি বাহিনী পাশে দাঁড়িয়ে থেকেছে। অনেক ক্ষেত্রে তাদের পক্ষ নিয়ে গুলি করে ফিলিস্তিনিদের মেরেছে। ফিলিস্তিনিদের অপরাধ ছিল, নিজেদের সম্পদ রক্ষার চেষ্টা করা। বাসেল উল্লেখ করেন, ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা কেবল সামরিক সুরক্ষার দ্বারাই উৎসাহিত হয়নি। ইসরাইলের বসতি দখলদারপন্থী সরকার কর্তৃক অব্যাহতভাবে অর্থনৈতিক ও নৈতিক সমর্থন পেয়ে আসছে তারা। বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে ইসরাইলি পুলিশ স্টেশনে যে অভিযোগ দায়ের হয় তার ৮১ শতাংশেরও বেশির তদন্ত হয় না।ইউক্রেনের বেলায় মানবিকতার উদয়,আর ফিলিস্তিনের?
ইমামা খাতুন
প্রকাশিত:
৫ মে ২০২২, ০৮:৫৫
আরও খবর
লেজার অস্ত্র দিয়ে যুদ্ধ করছে রাশিয়া!
ইউক্রেনের অন্তত ৪০০ স্থানে রাশিয়ার হামলা !
ইউক্রেনের ইজিয়াম শহর দখলে নেওয়ার দাবি রাশিয়ার
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলার দাবি, নিহত ৮ পিএমএফ সদস্য
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
পাক-অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী নির্বাচন, পুলিশের গুলিতে নিহত অন্তত ২০, ব্যাপক কারচুপির অভিযোগ
পাক-অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী নির্বাচন, পুলিশের গুলিতে নিহত অন্তত ২০, ব্যাপক কারচুপির অভিযোগ
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি ও ওমানের সঙ্গে ইরানের উচ্চপর্যায়ের আলোচনা
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি ও ওমানের সঙ্গে ইরানের উচ্চপর্যায়ের আলোচনা
সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য
সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য
ইরানে হামলায় সাময়িক বিরতি ট্রাম্পের, আমেরিকার অস্ত্রভাণ্ডারে গোলাবারুদে কি ঘাটতি?
ইরানে হামলায় সাময়িক বিরতি ট্রাম্পের, আমেরিকার অস্ত্রভাণ্ডারে গোলাবারুদে কি ঘাটতি?
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩