পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ  সুন্দরবনে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রামপঞ্চায়েতের সামশেনগরে কুঁকড়ে খালি নদীর ধারে দক্ষিণরায়ের দেখা মেলে।

দীপাবলির দিন সুন্দরবনে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের, খুশি পর্যটকেরা

বৃহস্পতিবার সকাল বেলায় সাতটা দিকে পাশের শকুনখালি জঙ্গল থেকে বেরিয়ে আসে রয়েল বেঙ্গল টাইগারটি। শুভ দীপাবলীর দিন‌ পর্যটকদের কাছে এক বাড়তি পাওনা।

একদিকে দক্ষিণ রায়কে ক্যামেরাবন্দি করল পর্যটকরা। অন্যদিকে সাধারণ মানুষ চাক্ষুষ নিজের চোখে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। বনদফতরকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বসিরহাটের বাগনা রেঞ্জের ঝিঙ্গা খালি থেকে বনদপ্তরের আধিকারিকরা আসেন।
 

দীপাবলির দিন সুন্দরবনে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের, খুশি পর্যটকেরা

প্রায় আট ফুট লম্বা বাঘের দেখা পেয়ে খুশি পর্যটক ও সুন্দরবনবাসী। দূর থেকেই ছবি তোলার হিড়িক পড়ে যায়। যেন  রয়েল বেঙ্গল টাইগার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলার পোজ দিতে শুরু করে। আর ক্যামেরা ও মোবাইল বন্দি করতে উৎসুক মানুষের ঢল নামে। আধঘন্টা পরে ফের জঙ্গলের মধ্যে্ ঢুকে যায় সুন্দর বনের রাজা দক্ষিণরায়।