০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনকে আত্মসমর্পণের আল্টিমেটাম দিল রুশ সেনা

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ পূর্ব ইউক্রেনের দোনবাস দখলের যুদ্ধে অনেক এগিয়ে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেন এখনও অস্ত্রের অভাবে ধুঁকছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, লুহানস্ক অঞ্চলের উত্তরে সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। আর একইসঙ্গে ৯টি দিক থেকে তারা হামলার চেষ্টা করছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি ঝালুজনি বলেন, লুহানস্ক অঞ্চলে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। রুশ বাহিনী প্লেন, রকেট চালিত গ্রেনেড এবং গোলা ব্যবহার করছে। এ দিকে, ইউক্রেনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একটি অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষামন্ত্রকের দাবি, তাদের বাহিনী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে একটি গোলাবারুদ গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে। ওই গুদামটিতে ইউক্রেনকে দেওয়া ন্যাটো দেশগুলোর অস্ত্রশস্ত্র রাখা হয়েছিল। এ দিকে, পূর্ব ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সেভেরোদনেৎস্ক শহর দখল নিতে মরিয়া রুশ বাহিনী। শহরটির একটি রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় সেনা। তবে ইউক্রেনীয়দের আত্মসমর্পণের আলটিমেটাম দিয়েছে রাশিয়া। এতে ইউক্রেন সাড়া দেয়নি। ইউক্রেন জানিয়েছে, ‘আজট’ রাসায়নিক কারখানায় সেনাদের পাশাপাশি ৫০০ অসামরিক ব্যক্তিও আটকে আছেন। সেভেরোদনেৎস্কের বেশিরভাগ অংশ রুশ বাহিনীর দখলে চলে গেলেও এ কারখানা ঘিরে এখনও ইউক্রেনের প্রতিরোধ টিকে আছে। রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনৎসেভ জানান, ইউক্রেন যোদ্ধাদের উচিত হবে তাদের প্রতিরোধ থামিয়ে অস্ত্র ত্যাগ করা। এভাবে অনেক প্রাণহানি কমবে।

আরও পড়ুন: স্বর্ণকার খুনের মামলা: রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যুদ্ধে ইরানকে সমর্থন দিল চীন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনকে আত্মসমর্পণের আল্টিমেটাম দিল রুশ সেনা

আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার