পারিজাত মোল্লাঃ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে পূর্ব মেদিনীপুর জেলার ময়না এলাকার বিজেপির নিহত বুথ সভাপতির মৃত্যুর ঘটনা সংক্রান্ত মামলার শুনানি চলে।এই ঘটনায় নিহত ব্যক্তির দ্বিতীয়বার ময়নাতদন্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের ওপর ভরসা নেই বলে গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, -'কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়নাতদন্ত। বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত করবে কমান্ড হাসপাতাল।
রাজ্যের দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন।পরিবার চাইলে ময়নাতদন্তের সময় উপস্থিত থাকতে পারবেন। ময়নাতদন্তের রিপোর্ট পরিবার এবং ময়না থানাকে দেবে কমান্ড হাসপাতাল'।বিচারপতির আরও নির্দেশ, -' এখন তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে অবিলম্বে রাজ্য পুলিশের নিরাপত্তায় দেহ কলকাতায় নিয়ে আসতে হবে এবং ময়নাতদন্তের পর আবার ফেরত নিয়ে যেতে হবে। চার সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকবে নিহতের পরিবার। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে এই ঘটনার রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গেল বেঞ্চ।হাইকোর্টের নির্দেশ, -'তফসিলি জাতি-উপজাতি সংক্রান্ত সংশ্লিষ্ট ধারা-সহ বাকি উপযুক্ত ধারা এফআইআর-এ যুক্ত করতে হবে'। গত মঙ্গলবার আদালতে রাজ্য জানায়, -'মাথায় গুলি লেগেই মৃত্যু হয়েছে বিজয়কৃষ্ণের। দ্বিতীয় ময়নাতদন্তে তাদের কোনও আপত্তি নেই'।এই মামলায় বিচারপতি মান্থার এদিন এজলাসে জানান , 'এই মুহূর্তে আমার কাছে যে জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলি হল, কী ভাবে ওই বিজেপি কর্মী নিখোঁজ হলেন আর কীভাবে তাঁর মৃত্যু হল? পুলিশের কাজের পদ্ধতি এবং সত্য খোঁজার পদ্ধতি, নিহতের পরিবারের নিরাপত্তা, যাঁদের নামে অভিযোগ করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে?' এই প্রসঙ্গেই বিচারপতি আরও জানান, -'দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজন রয়েছে'। এই মামলায় প্রথম ৭২ ঘণ্টা গুরুত্বপূর্ণ বলেও মত জানায় হাইকোর্ট। প্রসঙ্গত, গত সোমবার রাতে বিজেপির বুথ কমিটির সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁ (৬০)-কে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ময়নার বাকচা পঞ্চায়েতের গোরামহল এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, গত সোমবার বিজয়কৃষ্ণকে অপহরণ করা হয় এবং পরে তাঁকে খুন করা হয়। গোটা ঘটনার প্রতিবাদে সোমবার রাতভর বিজেপির নেতা-কর্মীরা ময়না থানা ঘিরে বিক্ষোভ দেখান। মঙ্গলবার সকাল থেকেও ময়না বাইপাসের ধারে তিন রাস্তার মোড়ে দলীয় পতাকা হাতে বিজেপির স্থানীয় নেতারা লাগাতার অবস্থান বিক্ষোভ চালান। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে । বুধবার আদালতের নির্দেশ অনুযায়ী দ্বিতীয়বার ময়নাতদন্ত হচ্ছে নিহত বিজেপির বুথ সভাপতির।
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ মে ২০২৩, ০৫:৩৯
আরও খবর
হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হেনস্তা প্রসঙ্গে সরব শুভেন্দু, ‘জনরোষ’ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
লালগোলার আয়ুষ্মান স্বাস্থ্য শিবিরে শিশুদের চিকিৎসা বিধায়কের
সিআইডির জিজ্ঞাসাবাদ শেষে ভবানীভবন থেকে বেরোলেন সুমিত রায়, 'আশেপাশেই ছিলাম' দাবি অভিষেকের আপ্তসহায়কের
কুলতলিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস
আর জি কর কাণ্ডের দু'বছর, পানিহাটিতে ‘অভয়া স্মরণ’ অনুষ্ঠানে শ্মশান-রহস্য নিয়ে পুলিশি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
আর জি কর কাণ্ডের দু'বছর, পানিহাটিতে ‘অভয়া স্মরণ’ অনুষ্ঠানে শ্মশান-রহস্য নিয়ে পুলিশি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
চাকরির পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে উত্তাল ঝাড়খণ্ড, ৩টি পরীক্ষা বাতিলে রাজি হেমন্ত সোরেনের সরকার
চাকরির পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে উত্তাল ঝাড়খণ্ড, ৩টি পরীক্ষা বাতিলে রাজি হেমন্ত সোরেনের সরকার
১৪ অগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের ডাক রাজ্যপালের, সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তেরঙ্গা পদযাত্রা
১৪ অগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের ডাক রাজ্যপালের, সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তেরঙ্গা পদযাত্রা
দশ লক্ষের নীচে বাজেট হলে মিলতে পারে সরকারি অনুদান, দুর্গাপুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে নবান্ন
দশ লক্ষের নীচে বাজেট হলে মিলতে পারে সরকারি অনুদান, দুর্গাপুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে নবান্ন
ডিলিমিটেশন বিল নিয়ে ডিএমকে-র জোড়া অবস্থান, মুখ্যমন্ত্রীর সর্বদলীয় বৈঠক এড়াল স্ট্যালিনের দল
ডিলিমিটেশন বিল নিয়ে ডিএমকে-র জোড়া অবস্থান, মুখ্যমন্ত্রীর সর্বদলীয় বৈঠক এড়াল স্ট্যালিনের দল
অর্ধশত বার রক্তদান সমাজসেবী জাহির ইসলামের, যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান
অর্ধশত বার রক্তদান সমাজসেবী জাহির ইসলামের, যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা