পুবের কলম প্রতিবেদক: স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ইনক্রিমেন্ট-এর নিয়ম আছে। তবে সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধানশিক্ষকরা। এবার তা চালু করছে রাজ্য। প্রতি দশ বছরে অন্তত একবার ইনক্রিমেন্ট (বেতন বৃদ্ধি) হবে।
বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের এবার ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হবে।আরও পড়ুন:
রাজ্যের স্কুলশিক্ষা দফতর সূত্রে, এই খবর এর জন্য অর্থ দফতর মঞ্জুরি দিয়েছে। যা লাগু হবে চলতি বছরের ৩১ মার্চ থেকে।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসস-এর সম্পাদক চন্দন কুমার মাইতি বলেন, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা অতিরিক্ত একটি ইনক্রিমেন্ট পান।
আরও পড়ুন:
প্রধানশিক্ষক-শিক্ষিকারা এই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। আমাদের দাবি মেনে সরকারি নির্দেশিকা জারি করেছে। স্কুল এবং মাদ্রাসার প্রধানশিক্ষক-শিক্ষিকারাও এবার ইনক্রিমেন্ট পাবেন। আমরা রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি।