পুবের কলম প্রতিবেদক: গত বিধানসভা অধিবেশনে বাংলা কী কী সামগ্রীতে জি আইজি তকমা পেতে চলেছে তার আভাস দিয়েছিল রাজ্য সরকার। সেই পূর্বাভাস সঠিক হল । জিআই তকমা পেয়েছে বাংলার একাধিক সামগ্রী। সম্প্রতি সেই তালিকায় সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের কালোনুনিয়া চাল জায়গা করে নিয়েছে। আর এবার জিআই ট্যাগ পেল বাংলার মসলিন।
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরেই মসলিনের জিআই ট্যাগ পাওয়া নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলা। অবশেষে তা সফল হল। জানা গিয়েছে , এই সপ্তাহের শুরুতে জিআই কর্তৃপক্ষের তরফে রাজ্য সরকারকে এ বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন:
এর ফলে সারা বিশ্বে বাংলার মসলিনের কদর আরও বাড়বে বলেই মনে করছে রাজ্য সরকার। রারুইপুরের পেয়ারাও পেয়েছে জিআই ট্যাগ। বারুইপুরের পেয়ারা নিয়ে ûবিধানসভার স্পিকার বিধায়কদের পেয়ারাও খাইয়েছিলেন।