পুবের কলম ওয়েবডেস্কঃ রীতিমতো খুঁটি পুজো করে একুশে জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস। বুধবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেভিওয়েট তৃণমূল নেতৃত্ব।এদিন এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা। ছিলেন সুব্রত বক্সী, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, বিধায়ক তাপস রায়-সহ তৃণমূলের একাধিক নেতা।

গত দু বছর করোনার কারনে জনসমাবেশ আয়োজিত হয়নি।

খুঁটি পুজো করে একুশে জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ শুরু করল তৃণমূল, দেখুন ছবিতে সেই প্রস্তুতি

উল্লেখ্য সালটা ছিল  ১৯৯৩,  পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি তখন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতায় তখন জ্যোতি বসুর সরকার। সেইসময় ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার আইডির দাবিতে এই কর্মসূচি পালনের ডাক দেয় যুব কংগ্রেস।

খুঁটি পুজো করে একুশে জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ শুরু করল তৃণমূল, দেখুন ছবিতে সেই প্রস্তুতি

মহাকরণ অভিযানের জন্য রাস্তায় নামেন হাজার হাজার যুব কংগ্রেস কর্মী। বিভিন্ন ক্রসিংয়ে ব্যারিকেড গড়ে মহাকরণ অভিযান রুখতে তৎপর হয় পুলিসও। অভিযোগ, আচমকাই আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিস। নিহত হন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। এরপর কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গথণ করার পর এই ২১ জুলাই দিনটি কে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল।খুঁটি পুজো করে একুশে জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ শুরু করল তৃণমূল, দেখুন ছবিতে সেই প্রস্তুতি

তৃণমূল কংগ্রেসের খুঁটি পুজোর সমস্ত ছবি লেন্স বন্দী করেছেন পুবের কলম ডিজিটালের চিত্র সাংবাদিক সন্দীপ সাহা