পুবের কলম, ওয়েবেডেস্কঃ আফগানিস্তানের সাহায্যে চিকিৎসার সামগ্রী ভর্তি বিমান পাঠাল আরব আমিরাত। এই বিমানে করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাজ সরঞ্জাম পাঠানো হয়েছে। আফগানিস্তানের WAM- সংবাদমাধ্যমের এই খবর সামনে এসেছে। তালিবান আফগানিস্তান দখল নেওয়ার প্রায় তিন সপ্তাহ পরে সাহায্যর হাত বাড়িয়ে দিল আরব আমিরাত।
আরও পড়ুন:
আরব আমিরাতের পররাষ্ট্রমনন্ত্রী এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছে, আফগানিস্তানে ঘটে যাওয়া সাম্প্রতিকতম ঘটনার পরে এই আরব আমিরাতের পক্ষ থেকে এটাই প্রথম সাহায্য।
আরও পড়ুন:
প্রসঙ্গত, উপসাগরীয় দেশ হিসেবে ১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে তালিবানকে স্বীকৃতি দেওয়ার মধ্যে বিশ্বের তিনটি দেশের মধ্যে একটি ছিল এই আরব আমিরাত।
আরও পড়ুন:
বৃহস্পতিবার কাতার-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কাবুল বিমানবন্দরটি পুনরায় চালু করে আগের অবস্থা ফিরিয়ে আনতে তারা তালিবানদের সঙ্গে কাজ করছে।
আরও পড়ুন:
ইতিমধ্যেই আফগানিস্তান থেকে মার্কিনি সেনা প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সেনা চলে যাওয়ার পরেই বিজয়ল্লোসে ফেটে পড়ে তালিবান সদস্যরা।