উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগর লোকসভা কেন্দ্রে একই নামে তিনজন এবারে মনোনয়ন জমা দিয়েছে। এই কেন্দ্রে ভোট হবে শেষ দফায় ১লা জুন।এই জয়নগর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তৃণমূলের প্রতিমা মণ্ডল। তিনি তৃতীয় বারের জয়ের লক্ষে আবার ও এই কেন্দ্র থেকে তৃণমূল প্রতীক চিহ্নে লড়াই করছেন। তবে এই কেন্দ্রে একই নামে আর ও দুই প্রার্থী মনোনয়ন জমা করেছেন।
তিনজনের নামই প্রতিমা মণ্ডল।একজন তৃণমূলের ও বাকি দুজন নির্দল।আরও পড়ুন:
যদিও এ ব্যাপারে কোনওভাবেই পাত্তা দিচ্ছেন না বিদায়ী সাংসদ তথা তৃনমূল কংগ্রেসের প্রার্থী। তিনি বলেন, আমি ১০ বছর জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষের জন্যই কাজ করেছি। আর কোথা থেকে কারা এসে দাঁড়িয়েছে তাতে আমার কিছু এসে যায় না।
আমি তৃণমূল কংগ্রেস প্রতীকে লড়াই করছি ফের জয়নগর লোকসভা কেন্দ্রে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বাম প্রার্থী সুভাষ নস্করকে হারিয়ে তিনি জয়লাভ করেন। আর সেই জয়ের ধারাকে অব্যাহত রেখে ২০১৯ সালে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: অশোক কান্ডারীকে হারিয়ে আবারও বিজয়ী হন। যদিও প্রাক্তন সাংসদ ছাড়াও আরও দুই প্রতিমা মণ্ডল জয়নগর লোকসভা কেন্দ্রের নমিনেশন করেছে তাদের মধ্যে একজনপ্রার্থী নরেন্দ্রপুর থানার বাসিন্দা বলে জানা গিয়েছে। আর সেটি জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যেই নয় যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আরও এক প্রার্থী যারও নাম প্রতিমা মণ্ডল তিনি জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলা থানা এলাকার মায়াহাউড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
সব মিলিয়ে এভাবে একই কেন্দ্রে তিন প্রতিমা মণ্ডল প্রার্থী হয়েছেন। তবে কোন প্রতিমা মন্ডল জিতবে তা সময় বলে দেবে। কিন্তু এ ব্যাপারে তৃণমূল টিকিটে দু’বারের সাংসদ যিনি প্রতিমা মণ্ডল রয়েছেন, তিনি এই বিষয়টিকে কোনওভাবেই পাত্তা দিচ্ছে না।তবে মায়াহাউড়ির প্রতিমা মন্ডল মনোনয়ন থেকে নিজের নাম তুলে নিলেও অপর এক নরেন্দ্রপুরের প্রতিমা মন্ডল ভোটের ময়দানে রয়েছে।
আরও পড়ুন:
এখন দেখার একই নামের প্রতিমা কে কার বিপদ ডেকে আনতে পারে।আর তা জানতে অপেক্ষা ৪ জুন পর্যন্ত।