• পুবের কলম ওয়েবডেস্কঃ আজ ২১ জুলাই , তৃণমূলের শহীদ সমাবেশ। গত ২ বছর করোনার কারনে হয়নি সমাবেশ। বৃহস্পতিবার সকাল থেকেই সমস্ত রাস্তা ধর্মতলামুখী। ছবি পাঠালেন পুবের কলমের চিত্র সাংবাদিক খলিদূর রহিম
  • আজ ২১ জুলাই, সকাল থেকেই ধর্মতলামুখী তৃণমূল কর্মী - সমর্থকরা, দেখুন ছবি
উল্লেখ্য সালটা ছিল ১৯৯৩, পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি তখন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে ক্ষমতায় তখন জ্যোতি বসুর সরকার। সেইসময় ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার আইডির দাবিতে এই কর্মসূচি পালনের ডাক দেয় যুব কংগ্রেস।

আজ ২১ জুলাই, সকাল থেকেই ধর্মতলামুখী তৃণমূল কর্মী - সমর্থকরা, দেখুন ছবি

মহাকরণ অভিযানের জন্য রাস্তায় নামেন হাজার হাজার যুব কংগ্রেস কর্মী।

বিভিন্ন ক্রসিংয়ে ব্যারিকেড গড়ে মহাকরণ অভিযান রুখতে তৎপর হয় পুলিসও। অভিযোগ, আচমকাই আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিস। নিহত হন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। এরপর কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গথণ করার পর এই ২১ জুলাই দিনটি কে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল।

আজ ২১ জুলাই, সকাল থেকেই ধর্মতলামুখী তৃণমূল কর্মী - সমর্থকরা, দেখুন ছবি