পুবের কলম ওয়েবডেস্কঃ গত ১০ই জুলাই ছিল ঈদুল আযহা। এই উৎসব কে সামনে রেখে ঈদের পরের দিন মুর্শিদাবাদে পর্যটকের ঢল নেমেছে।

ঈদুল আযহা কে কেন্দ্র করে মুর্শিদাবাদে নেমেছে পর্যটকদের ঢল

মুর্শিদাবাদের ঐতিহাসিক বিভিন্ন পর্যটক স্থল যেমন হাজারদুয়ারি, কাটরা মসজিদ, মতিঝিল, কাঠগোলা বাগান, সহ সমস্ত পর্যটন কেন্দ্রে প্রায় হাজার হাজার মানুষ এসে ভিড় জমিয়েছে।মতিঝিল পার্কে প্রায় ৪০ হাজারের অধিক পর্যটক প্রবেশ করেছেন বলে জানা যাচ্ছে।

ঈদুল আযহা কে কেন্দ্র করে মুর্শিদাবাদে নেমেছে পর্যটকদের ঢল পর্যটকরা এসেছেন দূর দূরান্ত থেকে। কেউ জঙ্গিপুর, ধুলিয়ান থেকে কেউবা জলঙ্গি কেউবা পাশের জেলা নদীয়া থেকেও এসেছেন।

ঈদুল আযহা কে কেন্দ্র করে মুর্শিদাবাদে নেমেছে পর্যটকদের ঢল

রেল স্টেশনে প্রতিটি ট্রেন ভিড়ে ঠাসা। মুর্শিদাবাদ থানার পুলিশের কড়া নজরদারিও বহাল রয়েছে। দীর্ঘদিন পরে এইভাবে পর্যটকদের ঢল নামায় খুশি স্থানীয় ব্যবসায়ীরাও।