২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্যানিংয়ে খানাখন্দ রাস্তা মেরামত করলো ট্রাফিক পুলিশ

কুতুব উদ্দিন মোল্লা : যাঁদের কাজ রাস্তায় দাঁড়িয়ে সঠিক ভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা, সাধারণ মানুষের সুবিধার জন্য এবার তাঁরাই সাময়িক ভাবে রাস্তা মেরামত করার কাজে হাত লাগালেন। বৃহষ্পতিবার দুপুরে এমন কর্মকান্ড দেখে সাধারণ পথচলিত মানুষজন থেকে গাড়ি চালকরা কুর্ণিশ জানিয়েছে।

জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং শহর। ক্যানিং শহর থেকে মাতলা সেতু দিয়ে প্রতিদিনই বাসন্তী, গোসাবা সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তের মানুষজন যানবাহনের সাহায্যে যাতায়াত করেন। মাতলা সেতু সংলগ্ন রোডের কয়েক জায়গায় বড় বড় গর্ত।

আরও পড়ুন: মহাসমারোহে পালিত হল আদিবাসী করম উৎসব

এমনকি রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরা। বর্ষার সময় জল জমে যায়। ফলে সাধারণ গাড়ি চালক থেকে পথচলিত মানুষজন দুর্ঘটনার কবলে পড়েন। এমনটাই চলছিল দীর্ঘদিন ধরে। এমন ঘটনা নজরে পড়ে ক্যানিং ট্রাফিক গার্ডের ওসি প্রণব হালদারের।

আরও পড়ুন: ক্যানিংয়ে আয়োজিত ‘SIR’ আলোচনা সভা থেকে গর্জে উঠলো সংখ্যালঘু পরিষদ

বৃহষ্পতিবার নিজেই উদ্যোগ গ্রহণ করেন ক্যানিং ট্রাফিক ওসি। এদিন ট্রাফিক গার্ডের কয়েকজন সিভিক ভলেন্টিয়ার কে সাথে নিয়ে রাস্তা মেরামতির কাজে হাত লাগায়।এমন ঘটনায় সাধারণ গাড়িচালক থেকে পথচলিত সাধারণ মানুষজন খুশি। তাঁরা ট্রাফিকের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: হেলমেট পরতেই মাথায় সাপের ছোবল, হাসপাতালে ভর্তি যুবক

ক্যানিং ট্রাফিক পুলিশ সুত্রে জানা গিয়েছে, ‘রাস্তায় বড় বড় গর্ত ছিল। গাড়ি চলাচলে বিঘ্ন হচ্ছিল। ছোট বড় দুর্ঘটনা ঘটছিল। যাতে করে কোন প্রকার দুর্ঘটনা না ঘটে তারজন্য রাস্তার বড় বড় গর্ত ও খানাখন্দগুলো সাময়িক ভাবে মেরামত করা হয়েছে।

সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যানিংয়ে খানাখন্দ রাস্তা মেরামত করলো ট্রাফিক পুলিশ

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার