পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তরাখন্ডে বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন। মঙ্গলবার সকালে ঘটেছে এই দুর্ঘটনা। কুমায়ূনের পুলিশ কর্তা নীলেশ আনন্দ ভারনে জানিয়েছেন একটি বিয়েবাড়ি থেকে আসছিল ওই গাড়িটি। সেই সময় চম্বাবত জেলার সুখিঢাং রিঠা সাহিব রোডের কাছে একটি খাদে পড়ে যায়।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি লেখেন, ”উত্তরাখণ্ডের চম্পাবতে ঘটনা দুর্ঘটনা হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে আমি তাঁদের পরিজনকে আমার শোক-সমবেদনা জানাই। স্থানীয় প্রশাসন উদ্ধারকার্য চালাচ্ছে।
আরও পড়ুন:
অত্যন্ত আশংকাজনক অবস্থায় কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এই ধরনের আরও দু’টি দুর্ঘটনা ঘটেছিল উত্তরাখণ্ডে। বাগেশ্বর জেলায় হওয়া একটি দুর্ঘটনায় ৫ জন বাঙালি পর্যটকের মৃত্যু হয়। আহত হন ১৫ জন। দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল।