আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদক: সাত সকালে নিউ টাউনের মূল সড়ক বিশ্ববাংলা সরণির উপর পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা বালি বোঝায় ললির পিছনে সজোরে ধাক্কা মারে একটি চলন্ত বাণিজ্যিক চারচাকা গাড়ি। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনজন প্রার্থনা অধিকারী (২৭), সুমন্ত ব্যানার্জি (২৬), চন্দন রজক (৩০)
আরও পড়ুন:
দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটির সামনের বড় একাংশ একেবারে দুমড়ে মুছে যায়। তারই অভিঘাতে গুরুতর জখম হন গাড়ির চালক-সহ তিন আরোহী।
। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইকো পার্ক থানার পুলিশ। তারাই আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেইসঙ্গে ঘাতক গাড়িটি আটক করে, দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার সকাল ছয়টা নাগাদ যাত্রী বোঝাই সাদা রঙের বাণিজ্যিক ওই চারচাকা গাড়ি এয়ারপোর্টের দিক থেকে বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছিল। তখন বিশ্ব বাংলা সরণির যাত্রাগাছি মোড়ের ট্রাফিক সিগনালে দাঁড়িয়েছিল বালি বোঝায় একটি লরি। সেই সময়ে চারচাকা গাড়িটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে লরির পিছনে ধাক্কা মারে। এতেই দুমড়ে মুচড়ে পড়ে গাড়িটি। দুর্ঘটনার অভিঘাতে গাড়ির ভিতরে চার জন আরোহী-ই আহত হন।
আরও পড়ুন: