পুবের কলম, ওয়েবডেস্ক: প্রযুক্তির দুনিয়ায় যেমন গতি বেড়েছে, তেমন মানুষের জীবনেও গতি এনেছে। আজকাল মানুষের সময়ের বড্ড অভাব। যে কারণেই সময় বাঁচিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের প্রথম পছন্দ বিমান বা প্লেন। দূরপাল্লায় ভ্রমণ করতে গিয়ে প্রায়শই দেখা যায়, যাত্রীদের বিমানে ভ্রমণের সময় অতিরিক্ত লাগেজ নিয়ে নাজেহাল হতে হয়। সেই সময় সুযোগ সদ ব্যবহার করতে বিমান সংস্থাগুলি লাগেজের জন্য অতিরিক্ত অর্থও চার্জ করে। যে কারণে অনেক সময় সীমিত লাগেজ নিয়েই যাত্রা শুরু করতে হয়।

ভ্রমণ পিপাসুরা ট্রেনেও ভ্রমণ করতে বেশি পছন্দ করেন। কারণ ভারতীয় রেলে লাগেজের ওজনের উপর কোন বিশেষ বিধিনিষেধ থাকে না। ফলে একগুচ্ছ লাগেজ নিয়ে ট্রেনে অনায়াসে ভ্রমণ করা যায়। কিন্তু বিমানের ক্ষেত্রে সেই সুযোগ নেই। নির্ধারিত ওজনের বেশি লাগেজ নিলে অতিরিক্ত মাশুল গুনতে হয় যাত্রীদের। অনেকেই আবার অতিরিক্ত মাশুল গোনার হাত থেকে বাঁচতে কৌশল অবলম্বন করেন।

এমনই এক কৌশলের ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়ে চর্চা শুরু হয়েছে সর্বত। এক ব্যক্তি নির্ধারিত ওজনের চেয়েও বেশি লাগেজ নিয়ে বিমান ধরতে যাচ্ছিলেন। এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কার্ডিফের বাসিন্দা ফিল লিসলে যখন তার বন্ধুদের সাথে পার্টি করতে স্পেনের বেনিডর্মে যাচ্ছিলেন তখন এই ঘটনাটি ঘটে। তিনি ইজিজেট এয়ারলাইন্সে টিকিটও বুকিং করেছিলেন। বিমানে ওঠার সময় তাঁর লাগেজের ওজন মাত্রারিক্ত হয়েছিল, যে কারণে তাঁকে ৫ হাজার টাকা গুনতে হয়েছে।

অতিরিক্ত অর্থ খরচের ফলে মেজাজ এবং পার্টি দুটোই যেন নষ্ট না হয়। তাঁর জন্য তিনি জামা-কাপড় লাগেজে না রেখে, সবটাই নিজে পরে নেন। আপনি জেনে অবাক হবেন, তিনি ১৩টি শার্ট, ২টি প্যান্ট, ৪টি শর্টস এবং ৪টি অন্তর্বাস পরেছিলেন। তাঁর অবস্থা দেখে অন্যান্য বন্ধুরা খুব হেসেছিল। তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কতগুলি পোশাক পরেছিলেন। যদিও বন্ধুদের প্রশ্নের কোনও উত্তর দেননি ফিল লিসলে। পাশাপাশি তাঁর অবস্থা দেখে অবাক হন বিমানের কর্মীরাও।