পুবের কলম, ওয়েবডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মাদুরোর ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে আসছে।
আরও পড়ুন:
সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এর আগে ভেনেজুয়েলায় ‘কথিত মাদকবাহী’ জাহাজে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। যা রাষ্ট্রসংঘের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মার্কিন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তবে মাদুরোর প্রেসিডেন্ট হিসেবে সময় ফুরিয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যা, আমি তাই মনে করি।’