পুবের কলম ওয়েবডেস্ক: রুশ সেনাবাহিনীর তীব্র আক্রমণের মুখে পড়েছে ইউক্রেনীয় সেনা। বিশেষত পূর্ব ইউক্রেনে রাশিয়ার হামলায় টিকতে পারছে না পশ্চিমা মদদপুষ্ট সেনাদল। এই যুদ্ধে প্রতিদিন ইউক্রেনের অন্তত ২০০ সৈন্য নিহত ও ৫০০ সৈন্য আহত হচ্ছে। ইউক্রনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পদোলিয়াক বলেছেন, প্রতিদিন নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলের দখল নিতে হামলা জোরদার করেছে রাশিয়া।
রুশ বাহিনীর অবিরাম বোমা হামলায় চাপে রয়েছে ইউক্রেন। জেলেনস্কির উপদেষ্টা পোদোলিয়াক জানান, দোনবাসে পারমাণবিক অস্ত্র বাদে প্রায় সব ধরনের অস্ত্রই ব্যবহার করছে রাশিয়া। এর মধ্যে রয়েছে, ভারী কামান, রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও যুদ্ধবিমান। পূর্ব ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে সক্ষমতার দিক দিয়ে রাশিয়ার থেকে ইউক্রেন অনেকটাই পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কির উপদেষ্টা। এ কারণেই ইউক্রেনের বিপুলসংখ্যক সেনা হতাহত হচ্ছে বলে দাবি তাঁর। পরিস্থিতি সামাল দিতে আগের কথাই সামনে এনেছেন তিনি, ‘চাই পশ্চিমা অস্ত্র সহায়তা’। ইউক্রেনের ১৫০ থেকে ৩০০টি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা প্রয়োজন বলে জানান মিখাইল পোদোলিয়াক। তিনি বলেন, ‘কামানের জন্য আমরা যে দাবি করেছি, তা খামখেয়ালি বিষয় না, বরং যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সামলাতে এর প্রয়োজন রয়েছে।’ শুধু ইউক্রেনেরই না, পালটা হামলায় বিপুলসংখ্যক রুশ সেনাও মারা যাচ্ছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ। একই কথা লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্গেই গাইদাইয়েরও। তাঁর ভাষায়, রাশিয়ার সৈন্যরা ‘মাছির মতো মারা যাচ্ছে।’ তবে পোদোলিয়াকের সুরে সুর মিলিয়ে এটাও বলতে ভোলেননি যে, কামানের অভাবে তারা সমস্যার মুখে রয়েছেন। পূর্ব ইউক্রেনে এখন মূল লড়াইটা চলছে সেভেরোদনেৎস্ক শহর ঘিরে। সেখানে চলছে রাশিয়ার তীব্র হামলা। ইউক্রেনের কর্মকর্তাদের কথায়, রাশিয়ার কামান ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দোনবাস শেষপর্যন্ত কাদের নিয়ন্ত্রণে থাকবে, তা সেভেরোদনেৎস্কের লড়াইয়ে নির্ধারিত হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ দিকে, রাষ্ট্রসংঘে নিযুক্ত মস্কোর রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া বলেছেন, দোনবাসে রাশিয়ার অগ্রগতি সন্তোষজনক এবং খুব শীঘ্রই রাশিয়া দোনেৎস্ক ও লুহানস্ক এলাকার পুরো নিয়ন্ত্রণ নেবে।দিনে ২০০ সেনা হারাচ্ছে ইউক্রেন
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ জুন ২০২২, ১৪:২৭
আরও খবর
খার্গ দ্বীপে মার্কিন সেনা নামলে কেউ বেঁচে ফিরবে না, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
জল সংকট হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ: সিন্ধু জলচুক্তি নিয়ে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
রাশিয়ায় একের পর এক মুসলিম নেতাদের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
পরাজয়ের দায় স্বীকার: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন
পরাজয়ের দায় স্বীকার: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ গেল অন্তত ১৪ জনের
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ গেল অন্তত ১৪ জনের
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র