পুবের কলম, ওয়েবডেস্ক: ইউপিএসসিতে রাজ্য সরকারের কোচিং নিয়ে সফলভাবে উত্তীর্ণ হলেন সাতজন। আজ এই প্রসঙ্গে ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, 'আমি গর্বিত যে রাজ্য সরকারের 'সত্যন্দ্রনাথ টেগোর সিভিল স্টাডি সেন্টার' থেকে সাতজন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। সিভিল সার্ভিস-২০২২-এর পরীক্ষায় উত্তীর্ণরা খুব শীঘ্রই আইএএস, আইপিএস পরিবারের অন্তর্ভুক্ত হতে চলেছেন। আমি খুব খুশি ৩৪ শতাংশ মহিলা সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য লাভ করেছেন।
আমি নিশ্চিত উত্তীর্ণদের তালিকায় থাকা চারজন মহিলা প্রার্থী সমাজকে একটি নতুন দিশা দেখাবে।আরও পড়ুন:
মহিলাদের আরও এগিয়ে আসতে হবে। মেয়েদের অধিকারের জন্য লড়াই করতে উৎসাহিত করবেন। মেয়েরা এগিয়ে আসলে সমাজে গণধর্ষণের মতো ঘটনা কমবে, পাশাপাশি যারা মেয়েদের হেয় প্রতিপন্ন করতে চায় তারাও এই বিষয়ে সংযত হবে। ট্যুইটে মেয়েদের উদ্দেশে মমতা বলেন, মমতা বলেন, 'তোমরাই আমাদের শক্তি।
তোমারাই মেয়েদের আগামীদিনে অধিকারের জন্য লড়াই করতে অনুপ্রেরণা জোগাবে। গড়ে উঠবে শক্তিশালী ভারত'।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী লেখেন, 'আমি সকল সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি গর্বিত, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের জন্য কাজ করবেন। দুবছর আগে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, আজ ফলপ্রসূ হয়েছে।
বাংলার যুব সমাজ তোমরা এইভাবেই এগিয়ে যাও।'আরও পড়ুন:
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা এ রাজ্যের আইএএস-অফিসারের সংখ্যা বৃদ্ধি হোক। সেই লক্ষ্যে সল্টলেকে বিনামূল্যে কোচিং সেন্টার চালু করেছে রাজ্য সরকার। এই সেন্টার থেকে এ বছর ৭ জন ইউপিএসসির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে রয়েছেন কলকাতার রাজাবাজারের মুহাম্মদ বুরহান। এই খবর ২৩ মে পুবের কলম প্রত্রিকায় প্রকাশিত হয়।
আরও পড়ুন: