পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্য এশিয়ার রাষ্ট্র উজবেকিস্তানে জনসমক্ষে হিজাব পরতে এখন থেকে আর কোনও বাধা রইল না। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োয়েভ ধর্মীয় স্বাধীনতার বিষয়ক জাতীয় আইনে পরিবর্তন এনেছেন। এর আগে শুধুমাত্র নেতা-মন্ত্রীরাই এই ধর্মীয় পোশাক পরে পথে-ঘাটে বের হতে পারতেন। তবে এখন সেই আইনে বদল বা সংশাধন আনা হয়েছে।
যার ফলে, সাধারণ মহিলারাও জনসমক্ষে হিজাব পরার অধিকার পেলেন। নতুন আইন অনুযায়ী, যেকোনও ধর্মীয় সংগঠন সরকারি খাতায় তাদের নাম নিবন্ধন করতে পারবে এবং শুধুমাত্র আদালতের আদেশেই তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা সম্ভব হবে। একই সঙ্গে উজবেকিস্তানে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ধর্মীয় শিক্ষা কার্যক্রম চালানো হলে তাকে বেআইনি বলে বিবেচনা করবে প্রশাসন।আরও পড়ুন:
উল্লেখ্য, উজবেকিস্তানে ২,২০০রও বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম নিবন্ধিত রয়েছে যেগুলির মধ্যে ৯০ শতাংশই মুসলিম।
দেশটিতে খ্রিস্টান প্রতিষ্ঠানের সংখ্যা ১৫৭, ইহুদি প্রতিষ্ঠান ৮টি, ৬টি রয়েছে বাহাইদের এবং একটি করে হিন্দু ও বৌদ্ধ প্রতিষ্ঠান রয়েছে।আরও পড়ুন:
পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্য এশিয়ার রাষ্ট্র উজবেকিস্তানে জনসমক্ষে হিজাব পরতে এখন থেকে আর কোনও বাধা রইল না। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োয়েভ ধর্মীয় স্বাধীনতার বিষয়ক জাতীয় আইনে পরিবর্তন এনেছেন। এর আগে শুধুমাত্র নেতা-মন্ত্রীরাই এই ধর্মীয় পোশাক পরে পথে-ঘাটে বের হতে পারতেন।
তবে এখন সেই আইনে বদল বা সংশাধন আনা হয়েছে। যার ফলে, সাধারণ মহিলারাও জনসমক্ষে হিজাব পরার অধিকার পেলেন। নতুন আইন অনুযায়ী, যেকোনও ধর্মীয় সংগঠন সরকারি খাতায় তাদের নাম নিবন্ধন করতে পারবে এবং শুধুমাত্র আদালতের আদেশেই তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা সম্ভব হবে। একই সঙ্গে উজবেকিস্তানে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ধর্মীয় শিক্ষা কার্যক্রম চালানো হলে তাকে বেআইনি বলে বিবেচনা করবে প্রশাসন।আরও পড়ুন:
উল্লেখ্য, উজবেকিস্তানে ২,২০০রও বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম নিবন্ধিত রয়েছে যেগুলির মধ্যে ৯০ শতাংশই মুসলিম। দেশটিতে খ্রিস্টান প্রতিষ্ঠানের সংখ্যা ১৫৭, ইহুদি প্রতিষ্ঠান ৮টি, ৬টি রয়েছে বাহাইদের এবং একটি করে হিন্দু ও বৌদ্ধ প্রতিষ্ঠান রয়েছে।