উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : কাশ ফুলের গন্ধে বাঙালির শারদ উৎসব শুরু হয়ে গেল মহালয়ার দুদিন আগে থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়ে। এদিন রাজ্যের বহু পুজোর মধ্যেই জয়নগর ১ ও ২ নং ব্লকে একটি করে পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
এদিন শ্রীকৃষ্ণ নগর বঙ্গীয় উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এবছরের দূর্গাপুজোর বৃহস্পতিবার ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এই উপলক্ষে জয়নগর ১ নং ব্লকের খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণ নগরের পুজো মন্ডপে উপস্থিত ছিলেন জয়নগর ১ নং বিডিও সত্যজিত বিশ্বাস, জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী সহ একাধিক প্রশাসনিক আধিকারিক বৃন্দ।আরও পড়ুন:

অন্যদিকে, বৈদ্যের চক আমরা সবাই ক্লাবের উদ্যোগে আয়োজিত ৭ ম বর্ষের দূর্গাপুজোর বৃহস্পতিবার ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
আর এই উপলক্ষে জয়নগর ২ নং ব্লকের বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের বৈদ্যের চকের পুজো মন্ডপে উপস্থিত ছিলেন জয়নগর ২ নং বিডিও মনোজিত বসু, বকুলতলা থানার ওসি তাপস মন্ডল, বকুলতলা থানার এস আই সনাতন কর্মকার, জয়নগর সি আই সহ একাধিক প্রশাসনিক আধিকারিক বৃন্দ।