দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন: অফ লাইন ক্লাস খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। আগামী পয়লা ডিসেম্বর থেকে বিশ্বভারতীতে শুরু হচ্ছে দশম থেকে দ্বাদশ, স্নাতক, স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত ক্লাস। এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আরও পড়ুন:

নির্দেশিকায় বলা হয়েছে, যে সকল পড়ুয়াদের কোভিড ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া আছে কেবল তারাই বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস করতে পারবে। তবে ইতিমধ্যেই কর্মী, আধিকারিক, অধ্যাপকদের জন্য খুলে গিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যের স্কুল-কলেজগুলি খোলার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বিজ্ঞপ্তি জারি করে বুধবার থেকে পঞ্চাশ শতাংশ কর্মী, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাদের নিয়ে খুলে দেওয়া হয়েছে বিশ্বভারতী৷
আরও পড়ুন:
উদ্ভূত পরিস্থিতিতে পড়ুয়ারা ছাত্রাবাসে থেকে ক্লাস করতে পারবে না৷ আপাতত বন্ধ থাকলেও আগামী বছর জানুয়ারিতে খুলতে পারে বিশ্বভারতীর ছাত্রাবাসগুলি, বলে সূত্রের খবর৷