নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর: - আজকে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাহাপুকুর মাদ্রাসায় অল বেঙ্গল ইমাম ও মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড ট্রাস্ট এর পক্ষ থেকে কুমারগঞ্জ ব্লকের সমস্ত ইমাম ও মোয়াজ্জিনদেরকে নিয়ে একটি কর্মিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
উক্ত সভায় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ইয়াকুব, নজরুল ইসলাম, মাওলানা মাকসুদ আলী কাসেমী, হাফেজ মাইমুর সুলতান, হাফেজ আব্দুর রহমান, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা আবু বক্কর সিদ্দিক, হাফেজ মুস্তাফিজুর সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা।
আরও পড়ুন:
জানা গেছে, আজকের এই কর্মিসভায় জেলা তথা কুমারগঞ্জ ব্লকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ব্যাপারে হিন্দু- মুসলিম যাতে একে অপরের পাশে থাকে এবং সাম্প্রদায়িক বিভাজন রুখতে কাঁধে কাঁধ মিলে চলে সেব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করা হয়। সেইসঙ্গে ইমাম মুয়াজ্জিনগণ যাতে আগামী দিনে সরকারি সমস্ত কাজে সহযোগিতার হাত বাড়ায় সে বিষয়েও আলোচনা করা হয় বলে জানা গেছে।