পুবের কলম, ওয়েব ডেস্ক: দিল্লি যাচ্ছেন ইয়েদুরাপ্পা। সম্প্রতি বিজেপির সংসদীয় বোর্ড এবং কেন্দ্রীয় নির্বাচনী কমিটিতে যোগ দেওয়ার পর এটি তাঁর প্রথম দিল্লি সফর। সফরকালে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। এই সফরে তিনি আরএসএসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
ইয়েদুরাপ্পা জানিয়েছেন, শুক্রবার এবং শনিবার তিনি দিল্লিতেই থাকবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং এবং অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে তিনি সাক্ষাত করবেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, তাঁর নতুন দায়িত্বে তিনি কিভাবে কাজ করবেন, সেই সম্পর্কে পরামর্শ নেওয়ার জন্যই শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সুযোগ পেলে তিনি আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের সঙ্গেও দেখা করবেন বলে জানান।আরও পড়ুন:
দলীয় সূত্রের খবর, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। ১৭ আগস্ট ৭৯ বছর বয়সী বিজেপির এই প্রবীণ নেতাকে দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে নিয়োগ করা হয়েছে। û
আরও পড়ুন: