০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে এলোপাথাড়ি গুলিতে নিহত ১, আহত ১২, আত্মঘাতী হামলাকারী

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের যুক্তরাষ্ট্রের এক বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন একজন। জখম ১২ । তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জখমদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে এই এলোপাথাড়ি গুলি চালনার পর হামলাকারী নিজের গুলিতে আত্মঘাতী হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার মেমফিসের পূর্বদিকে কোলিয়াভিলে ক্রোগের নামে একটি গ্রোসারি শপে এলোপাথাড়ি হামলা চালায় হামলাকারী।

কোলিয়ারভিলের পুলিশ প্রধান ডেল লেন সাংবাদিকদের জানিয়েছেন, হামলার শিকার লোকদের মধ্যে অনেকেই গুরুতভাবে জখম হয়েছেন। মর্মান্তিক হামলায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

এসডব্লিউএটি বাহিনীসহ একাধিক বাহিনী এলাকাটি সুরক্ষিত করার জন্য সুপারমার্কেটে রয়েছে।

পুলিশ জানিয়েছে, এই অতর্কিত হামলায় দোকানের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রাণ বাঁচাতে ভয়ে মানুষ ফ্রিজের মধ্যেও ঢুকে পড়ে। পুলিশ লোকেদের সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। সব কর্মীদের দ্রুত দোকান খালি করার নির্দেশ দেওয়া হয়। ওই জায়গাটি ঘিরে রাখা হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুক্তরাষ্ট্রে এলোপাথাড়ি গুলিতে নিহত ১, আহত ১২, আত্মঘাতী হামলাকারী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার