পুবের কলম ওয়েবডেস্কঃ পবিত্র মদিনার মসজিদে নবাবীর আঙিনায় ১২ হাজার লাল গালিচা সরিয়ে নতুন সবুজ গালিচা পাতা হয়েছে। দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল সুদাইস নয়া উন্নত গালিচাগুলির উদ্বোধন করেন। এই সবুজ গালিচাগুলি মুসল্লি ও জিয়ারতকারীদের সুবিধা ও আরামের কথা মাথায় রেখে তৈরি।
আরও পড়ুন:
এই গালিচাগুলি একদিকে যেমন পুরু তেমনই আবার মজবুত– দীর্ঘদিন ব্যবহারের জন্য তৈরি। গালিচাগুলি তৈরিতে ব্যবহার হয়েছে নরম পশম– স্থায়ী রং যা ধোয়ার পরও ওঠে না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল– প্রতিটি কার্পেটেই লাগানো রয়েছে ইলেকট্রনিক চিপ যা দিয়ে এর নির্মাতা– ব্যবহার– অবস্থান ও ধোয়ার সময়কাল জানা যাবে। প্রতিটি কার্পেটেই রয়েছে বিশেষ বারকোড।
আরও পড়ুন: