পুবের কলম, ওয়েবডেস্কঃ রবিবার ভোরেই কলকাতা শহরে আগুন। বেহালার চৌরাস্তার রাস্তার পাশের বাজারে আগুন লাগে। পুড়ে ছাই ২৪টি দোকান। এদিন সকলেই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখন আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে আশেপাশের দোকানে।
বাজারের পিছনেই রয়েছে বড়িশা হাইস্কুল। অগ্নিকাণ্ডে স্কুলের সামান্য ক্ষতি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল। পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাজারের পাঁচিলের পিছনেই একটি স্কুল বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে। বীরেন রায় রোড পূর্বে এই ঘটনা ঘটেছে। কী থেকে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।আরও পড়ুন:
সম্প্রতি পর পর আগুন লাগার ঘটনা ঘটছে কলকাতা শহরে। ট্যাংরার মেহের আলি লেনে রেস্কিনের গুদামে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে আহত হন দুজন দমকল কর্মী।