আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আচ্ছা বলুন তো একটা অটোয় সর্বাধিক কতজন যাত্রী সওয়ার হতে পারেন। জানি আপনারা বলবেন এটা কোন কথা হল চারজন, পিছনে তিনজন, সামনে একজন চালককে নিয়ে মোট পাঁচ জন। কিন্তু উত্তরপ্রদেশে একটি অটোতে চড়ে বসেন মোট ২৭ জন। এমনকি ঘটে যেতে পারত মারাত্মক দূর্ঘটনা। কর্তব্যরত ট্রাফিক পুলিশ অটোরিকশাটিকে থামতে বলেন, তারপর যাত্রীদের নেমে আসার নির্দেশ দেওয়া হয়।
শুরু হয় গোনা, একএক করে নেমে আসেন মোট ২৭জন। পুরো ঘটনাটি একজন পথচারী মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল। বাজেয়াপ্ত করা হয়েছে অটোরিকশাটিকে।আরও পড়ুন:
https://twitter.com/socialgreek1/status/1546199336186290176?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1546199336186290176%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fviral-video-up-cops-stop-autorickshaw-find-27-passengers-inside-3146378
আরও পড়ুন:
জানা যাচ্ছে ঘটনাটি মধ্য উত্তরপ্রদেশের ফতেহপুরের অটোরিকশাটির ধারণক্ষমতা ছয়জন কিন্তু বৃদ্ধ ও শিশুসহ অন্তত ২৭ জন (চালক ছাড়া) ওই অটোর যাত্রী ছিলেন।
আরও পড়ুন:
সংবাদসংস্থার খবর অনুযায়ী কর্তব্যরত পুলিশকর্মীরা স্পিডগান দিয়ে চেক করার সময় অটোরিকশাটিকে ফতেপুরের বিন্দকি কোতোয়ালি এলাকার কাছে থামান। অতিরিক্ত গতিতে থাকা গাড়িটিকে পুলিশ ধাওয়া করে।
আরও পড়ুন:
পুলিশ যখন শেষ পর্যন্ত যাত্রীদের নামতে বলে, তখন সেখান থেকে দুই ডজনেরও বেশি লোক বেরিয়ে আসেন। পুরো ঘটনায় স্তম্ভিত কর্তব্যরত পুলিশ কর্মীরা।
আরও পড়ুন:
উল্লেখ্য দুই মাস আগে, একটি অটোরিকশার ছাদে বাগানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যে ড্রাইভার এই ধারণাটি নিয়ে এসেছিলেন তিনি টুইটার এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যাপক প্রশংসাও পান।