পুবের কলম, ওয়েবডেস্ক: মগরাহাটের বিষমদ কাণ্ডে পুনরাবৃত্তি হল বর্ধমানে। এখনও পর্যন্ত বিষ মদ খেয়ে বর্ধমানে তিনজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক ভাবে আরও ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিবারের দাবি মদ খাওয়ার পরে বিষক্রিয়ার কারণেই মৃত্যু।
এই ঘটনায় বাহির সর্বমঙ্গলা এলাকায় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।আরও পড়ুন:
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকায় ৫ জন মদ্যপানের পরেই অসুস্থ হয়ে পড়েন৷ তাদের মধ্যে দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। মৃতদের দুজনের নাম শেখ সুবরতি (৩৪) ও শেখ হালিম (৪৩)। আরও একজনের নাম পরিচয় নাম জানা যায়নি।
আরও পড়ুন:
২০১১ সালেই এই মগরাহাট কাণ্ড নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড় হয়েছিল। সেই সময় উস্থি সহ উস্তি-সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় বিষমদ থেকে মৃত্যু হয় ১৭২ জনের। যা সংগ্রামপুর বিষমদ কাণ্ড হিসেবে পরিচিত। এই ঘটনায় মগরাহাট এবং উস্তি থানায় দু'টি পৃথক মামলা দায়ের করা হয়েছিল।
আরও পড়ুন: