পুবের কলম, ওয়েবডেস্ক: বেআইনি কয়লা খাদানগুলি যেন এক মৃত্যুর ফাঁদ! শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদের কাছে ভাওরা কোলিয়ারি এলাকায় অবৈধভাবে চলা কয়লার খনি ধসে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু ও মহিলা। প্রাণ হারিয়েছেন ২৫ বছরের এক যুবক। জোড়াপোখার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানান, কয়লা খনির একদিকের অংশ ভেঙে পড়ে। তার জেরেই সেখানে উপস্থিত অনেকেই আটকে পড়েন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
এখনও খনির ভিতরে আরও শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা করা হছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। বাড়তে পারে মৃত্যুর সংখ্যা, আশঙ্কা প্রশাসনের। ঠিক কতজন শ্রমিক ভিতরে ছিল তা এখন জানা যায়নি। এই ঘটনার পর খনিটিকে বন্ধ বলে ঘোষণা করা হয়েছে। শুক্রবার সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে ভারত কোকিং কোল লিমিটেডের ভাওরা কোলিয়ারি এলাকায় ।
আরও পড়ুন:
ডিএসপি (সিন্দ্রি) অভিষেক কুমা জানিয়েছেন, কয়লা খনি ধসে বেশ কিছু শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
এখনও কতজন শ্রমিক আটকে আছে, বা কতজনের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। কমপক্ষে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যখন দুর্ঘটনা ঘটে স্থানীয় বহু মানুষ এই বেআইনি কয়লা খনিতে কাজ করছিলেন। ঘটনার কথা জানতে পেরেই ওই খনিতে ছুটে যান স্থানীয়রাই। পাঁচজনকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে জানান।
আরও পড়ুন:
ভাওরা থানার পুলিশ আধিকারিক বিনোদ ওরন জানিয়েছেন, উদ্ধারকাজ জারি রয়েছে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শী বিনোদ কুমার সুধাকর জানিয়েছেন, খবর পাওয়ার পরেও পুলিশ উদ্ধারে তৎপরতা দেখায়নি। স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগায়। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে অবৈধ খনন ব্যাপকভাবে চলছে এবং অনেক অভিযোগ করেও সুরাহা হয়নি। অভিযোগ উপেক্ষা করার মূল্য দিতে হল জীবন দিয়ে। এফআইআর দায়ের না হওয়া পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ চলবে। অপর এক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই এখানে অবৈধ কয়লা খননের কাজ চলছে। আগেও একবার দুর্ঘটনা ঘটেছিল।কিন্তু নির্বিকার প্রশাসন।
আরও পড়ুন: