পুবের কলম, ওয়েবডেস্ক: আদিবাসী যুবকের সঙ্গে প্রেম, বোনকে কুপিয়ে খুন করল দাদারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ছেত্রা জেলার সেহদা গ্রামে। কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, আদিবাসী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল ১৮ বছরের দলিত কিশোরী।
একথা গোপন করে রেখেছিল সে। এরপরই বোনকে প্রেম করতে দেখে রাগের মাথায় চরম সিদ্ধান্ত নিল দাদারা। বোন ও তার প্রেমিককে জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে দাদারা।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, দলিত কিশোরী ও আদিবাসী যুবককে একসঙ্গে দেখে জঙ্গলে নিয়ে যায় অভিযুক্তরা।
বোনকে খুন করার পর যুবককেও খুনের চেষ্টা করেছিল তারা। কোনও মতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান যুবক। এরপরই থানায় এসে খবর দেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।