০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়ায় ৪০ ফুট উঁচু রিজার্ভার ভেঙে নিচে পড়ে গেলেন নির্মাণ কর্মীরা, গুরুতর জখম ৫  

আইভি আদক ,হাওড়া: নির্মাণ কাজ চলাকালীন প্রায় ৪০ ফুট উঁচু রিজার্ভার ভেঙে নিচে পড়ে গেলেন নির্মাণ কর্মীরা। হাওড়ার জগাছা থানা এলাকার আড়ুপাড়ার ঘটনা। গুরুতর জখম ৫ জনকে আনা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, আড়ুপাড়ায় ওই রিজার্ভার (জলের ট‍্যাঙ্ক) মেরামতির সময় প্রায় ৪০ ফুট উঁচু থেকে নির্মীয়মান ঢালাই ভেঙে নীচে পড়ে যান বেশ কয়েকজন নির্মাণ কর্মী। তাঁদের মধ‍্যে ৫ জনকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতেরা হলেন শুভজিৎ মুখার্জী, মোতিলাল শর্মা, দ্বীপদ বাউরি, গোপাল ইম্রাম ও শ্রীনাথ কিশকু। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আসেন নির্মাণ সংস্থার আধিকারিকরা। কাজ চলাকালীন নির্মাণ কর্মীদের সেফটি সিকিউরিটি ছিল বলে দাবি করা হয়েছে।

সর্বধিক পাঠিত

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিল ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ায় ৪০ ফুট উঁচু রিজার্ভার ভেঙে নিচে পড়ে গেলেন নির্মাণ কর্মীরা, গুরুতর জখম ৫  

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার