পুবের কলম, ওয়েবডেস্ক: কেরলের কোল্লামে নিট পরীক্ষায় অন্তর্বাস খুলিয়ে পরীক্ষা দিতে বাধ্য করার ঘটনা নিয়ে সব মহলই সরব হয়েছে। এবার অন্তর্বাস কাণ্ডে পাঁচজনকে মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার আগে ছাত্রীদের অপমানজনক পরীক্ষা নিরীক্ষার বিষয়ে পুলিশ এখন অবধি তিনটি অভিযোগ পেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অবশ্য ছাত্রীর এই অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, পরীক্ষার হলে প্রবেশ করার আগে খুলতে হবে অন্তর্বাস।
কেরলের কোল্লামের একটি পরীক্ষা কেন্দ্রে একজন নয়, একাধিক নিট পরীক্ষার্থীকে এমনটাই বলা হয়েছে । ঘটনায় নিট কর্তৃপক্ষ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ঘটনার দায় অস্বীকার করেছে।আরও পড়ুন:
তবে কেরল সরকার এই ঘটনায় কেন্দ্রের দিকে আঙুল তোলার পর তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এক ছাত্রীর বাবা অভিযোগ জানানোর পরই বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর একাধিক ছাত্রী একই অভিযোগ জানিয়েছেন।
যে সব কর্মীরা ওই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়।আরও পড়ুন:
এক পরীক্ষার্থীর বাবা প্রথম অভিযোগ জানান। এরপরই ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
আরও পড়ুন:
পরীক্ষার্থীর বাবার অভিযোগ, গত রবিবার তাঁর মেয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার আগে তাঁকে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরও অনেকের সঙ্গে একই ঘটনা ঘটেছে।
জানা গেছে, যে ছাত্রীর বাবা অভিযোগ দায়ের করেছেন, তাঁর সঙ্গে মহিলা পুলিশ অফিসারদের একটি টিম কথাবার্তা বলেছে। তারপরেই মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে, যাঁরা এ কাজ করেছেন তাঁদের গ্রেফতার করা হবে বলেও জানায় পুলিশ।পরীক্ষার্থীর বাবার দাবি, মেয়ে এখনও সেই ভয়াবহ অভিজ্ঞতাকে মন থেকে সরাতে পারছে না। তিনি জানালেন, অষ্টম শ্রেণি থেকে তাঁর মেয়ে নিট-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি এবং তাঁর স্ত্রী নিশ্চিত ছিলেন, তাঁদের মেয়ে ভালো পরীক্ষা দেবেন এবং Rank ভালোই আসবে। কিন্তু এই ঘটনার জন্য তাঁদের মেয়ে পরীক্ষায় মনই বসাতে পারেনি।
আরও পড়ুন: