পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রতি বছরের সেপ্টেম্বর মাসে নির্ধারিত কয়েক দিনের জন্য রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের আয়োজন করা হয়। এবারও বসছে এই অধিবেশন (৭৬তম)। মঙ্গলবার থেকে নিউইয়র্কে শুরু হবে নিরাপত্তা–জলবায়ু–করোনা ও বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও তর্কবিতর্ক। এই অধিবেশনকে সামনে রেখে নিউইয়র্কে জড়ো হতে শুরু করেছেন বিশ্বনেতারা। ইতিমধ্যেই বহু দেশের নেতা ও নেত্রীরা রওনা দিয়েছেন আমেরিকার উদ্দেশে।
করোনা ভাইরাসের কারণে গত বছর এই অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল। এবারের অধিবেশনে রাষ্টÉসংঘের ১৯৩ সদস্যের মধ্যে একতৃতীয়াংশ দেশ ভার্চুয়ালি যুক্ত থাকবে। আর বাকিরা সশরীরে উপস্থিত হবেন। এই অধিবেশনে করোনা মহামারি ও জলবায়ু পরিবর্তন বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। তবে এবারও আমেরিকা এই অধিবেশনকে ভার্চুয়ালি আয়োজনের চেষ্টা করেছিল। যুক্তি ছিল–নেতারা একজোট হলে অধিবেশন 'সুপার স্প্রেডার ইভেন্ট’হয়ে উঠবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অধিবেশনে সরাসরি উপস্থিত থেকে ভাষণ দেবেন। ক্ষমতা গ্রহণের পর বাইডেনের এটি হবে সাধারণ পরিষদের প্রথম অধিবেশন। অধিবেশনে যেসব নেতা প্রবেশ করবেন তাদের প্রত্যেককেই দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার নিশ্চয়তা দিতে হবে। কিন্তু অধিবেশনে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বালসোনোরো টিকা না নিয়েই প্রবেশ করবেন। গত সপ্তাহে তিনি ঘোষণা করেছিলেন যে, 'আমার করোনার টিকা নেওয়ার প্রয়োজন নেই। আমার শরীরে কোভিড-১৯ ইমিউনিটি তৈরি হয়েছে।’রাষ্ট্রসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন, আলোচনায় করোনা ও জলবায়ু
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৮
আরও খবর
কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের কড়া বার্তা
দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
মস্কোর রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত অন্তত ২১
পেরুতে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১৩
সামরিক সম্পদের তীব্র সংকটে যুক্তরাষ্ট্র, ‘ইসরায়েল নাকি মাতৃভূমি—একটিকেই বেছে নিতে হবে’: মার্কিন জেনারেলের সতর্কবার্তা
সামরিক সম্পদের তীব্র সংকটে যুক্তরাষ্ট্র, ‘ইসরায়েল নাকি মাতৃভূমি—একটিকেই বেছে নিতে হবে’: মার্কিন জেনারেলের সতর্কবার্তা
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
গাজায় নতুন শান্তি উদ্যোগের ঘোষণা ট্রাম্পের, মধ্যস্থতায় মিশর-কাতার-তুরস্ক
গাজায় নতুন শান্তি উদ্যোগের ঘোষণা ট্রাম্পের, মধ্যস্থতায় মিশর-কাতার-তুরস্ক
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
"রাম মন্দিরে চুরি ভারতীয়দের সততার চরম অধঃপতন": দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডের সুপারিশ এলাহাবাদ হাইকোর্টের
"রাম মন্দিরে চুরি ভারতীয়দের সততার চরম অধঃপতন": দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডের সুপারিশ এলাহাবাদ হাইকোর্টের
দিল্লির পর এবার কলকাতায় ককরোচ জনতা পার্টির মিছিলের ডাক, অনুমতি চেয়ে পুলিশকে ইমেল
দিল্লির পর এবার কলকাতায় ককরোচ জনতা পার্টির মিছিলের ডাক, অনুমতি চেয়ে পুলিশকে ইমেল
দিল্লিতে অজিত দোভাল ও শামসুল ইসলামের বৈঠক, ভারত-বাংলাদেশ টানাপোড়েনের আবহেই কৌশলগত গুরুত্ব