আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ফের রক্তাক্ত আফগানিস্তান। বুধবার কয়েকটি ধারাবাহিক বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬জন।বুধবার কাবুলের একটি মসজিদের পাশাপাশি মাজার-ই-শরিফের তিনটি বাসে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। সবমিলিয়ে এখনও পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত বহু।
আরও পড়ুন:
মসজিদ বিস্ফোরণের পর তালিবান কমান্ডার জানান দুজন আহত হয়েছেন। অথছ স্থানীয় একটি হাসপাতাল ট্যুইট করে তাদের কাছে রয়েছে পাঁচটি মরদেহ। বারোজন চিকিৎসাধীন রয়েছেন বলেও জানানো হয়।
আরও পড়ুন:
হজরত জাকারিয়া মসজিদের ভেতরে যেখানে কোরান রাখা হয় সেই জায়গায় বোমা রাখা হয়েছিল। বিস্ফোরণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।
বলে জানিয়েছে সংবাদ সংস্থা।আরও পড়ুন:
মাজার-ই-শরিফে তিনটি বাসে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। ওই অঞ্চলের কমান্ডার মহম্মদ আসিফ ওয়াজারি জানিয়েছেন হামলায় অন্তত ন’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী। মৃত ও আহতরা প্রায় সকলেই আফগানিস্তানে শিয়া সম্প্রদায়ভুক্ত। কোন সংগঠন এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।