আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: গাড়ির শখ অনেক ধনী মানুষের থেকে থাকে। কেউ ভালোবাসেন অত্যাধুনিক মডেলের গাড়ি তো কারুর পছন্দ ভিন্টেজ কার।
আরও পড়ুন:

তবে ব্রুনাই সুলতানের সংগ্রহে আছে এমন সব গাড়ি যার অস্তিত্ব পৃথিবী থেকে প্রায় মুছে গেছে। এই সুলতানের গ্যারেজে রয়েছে কমপক্ষে ৭ হাজার গাড়ি। বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন এই সুলতান।
আরও পড়ুন:

তার ধনসম্পত্তির পরিমাণ বা বিলাসবহুল জীবনের কথা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। এক সময় তিনি ছিলেন বিশ্বের শীর্ষ ধনী। এখন তার সম্পদের পরিমাণ প্রায় তিন হাজার কোটি মার্কিন ডলার। ৬০০ বছরের বেশি পুরাতন রাজবংশের উত্তরাধিকারী সুলতান হাসানাল বলকিয়াহ উত্তরাধিকার সূত্রেই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপের বিভিন্ন দেশে অনেকগুলো বিলাসবহুল হোটেলের মালিক সুলতান।
এসব দেশে বিপুল ভূ-সম্পত্তিরও মালিকানা রয়েছে তার।আরও পড়ুন:

সবচেয়ে আকর্ষণীয় বাহন তার সোনায় মোড়ানো রাজকীয় রোলস রয়েস। বিশেষ ডিজাইনের রোলস রয়েসের ছাদ খোলা এবং পেছনে ছাতা সংযুক্ত করা। এটি মোড়ানো হয়েছে ২৪ ক্যারেট সোনা দিয়ে। যার দাম প্রায় ১৬ কোটি টাকা।
গাড়ির চাকা থেকে শুরু করে ছোট বড় যন্ত্রাংশ সবই সোনায় মোড়ানো। এতে চেপে সুলতান শহর ভ্রমণ করেন। আবার রাজপরিবারের সদস্যদের বিয়ের অনুষ্ঠানের পর প্রথা অনুযায়ী প্রজাদের দর্শন দিতেও ব্যবহার হয় এই গাড়ি।আরও পড়ুন:
গাড়ি রাখার জন্য সুলতানের আছে ১১০টি গ্যারেজ। গ্যারেজে থাকা গাড়িগুলোর মধ্যে আছে ৪৫০টি ফেরারি, ২৭৫টি ল্যাম্বরগিরি, ২৫৮টি অ্যাস্টন মার্টিন, ১৭২টি বুগাটি, ২৩০টি পোরশা, ৩৮০টি বেন্টলি, ৬০০টি রোলস রয়েস, ৫৭০টি মার্সিডিজ বেঞ্জ, ২৬৫টি অডি, ২৩৭টি বিএমডাব্লিউ, ২২৫টি জাগুয়ার এবং ১৮৩টি ল্যান্ড রোভার।
আরও পড়ুন:
১৯৪৬ সালে ব্রুনাইয়ের সুলতান তৃতীয় সুলতান ওমর আলি সাইফউদ্দিনের ঘরে জন্ম হাসান আল বলকিয়ার। তৃতীয় সুলতান ওমর আলি সাইফউদ্দিন ১০ সন্তানের মধ্যে তাকেই রাজ্য চালানোর জন্য বেছে নেন। ১৯৬৭ সালে তিনি ব্রুনাইয়ের সুলতানের সিংহাসনে বসেন। সেই থেকে ৫৪ বছরের বেশি সময় ধরে রাজত্ব চালিয়েছেন এই ৭৫ বছর বয়সী এই সুলতান।