পুবের কলম ওয়েবডেস্কঃ আরজিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের মাকে এবার পানিহাটি থেকে প্রার্থী করেছে বিজেপি। বুধবার প্রচারে বেড়িয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। যদিও অভয়ার মা দাবি করেছেন তাঁকে এভাবে থামানো যাবে না। বিক্ষোভের জন্য তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।
আরও পড়ুন:
এদিন সকালে পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রচারে বের হন অভয়ার মা রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, সেখানে তৃণমূল কর্মীরা তাঁকে প্রচারে বাধা দেন। বিজেপি প্রার্থীকে লক্ষ্য করেই ওঠে জয় বাংলা শ্লোগান। জানা যাচ্ছে, মূলত আশা কর্মীরা এদিন বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে বিক্ষোভ দেখান।
তবে অভয়ার মায়ের দাবি, তাঁরা তৃণমূলের সঙ্গে যুক্ত। থ্রেট কালচার বাহিনী এবং গুন্ডা বাহিনী তাঁর ওপর হামলা চালিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিক্ষোভকারীদের হামলায় তিনি সামান্য আঘাত পেয়ছেন। তবে তাঁর সঙ্গে প্রচারে যে সমস্ত বিজেপি কর্মী ছিলেন তাঁরা বেশি আঘাত পেয়েছেন। এমনকি বিক্ষোভকারীরা দাবি করেন, অভয়ার মা তাঁদের জেল খাটিয়ে ছাড়বেন। বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবেই প্রচার চালাচ্ছিলেন। সেই সমস্য তাঁদের প্রচারে একদল মহিলা হামলা চালান।আরও পড়ুন:
যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল। এবিষয়ে পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ বলছেন, ''বিজেপি প্রার্থীর সঙ্গে কয়েকজন বহিরাগত ছিলেন, তাঁরা গিয়ে এলাকায় বলছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, তাঁরা অপপ্রচার চালাছিলেন। তাই সাধারণ মানুষই এর প্রতিবাদ জানান।