তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন। সেখানে তিনি দাবি করেছেন, হাজার হাজার বুলডোজার নামিয়েও তাঁর কণ্ঠস্বর স্তব্ধ করা সম্ভব নয়। অন্যায়ের বিরুদ্ধে এবং বাংলাবিরোধীদের বিরুদ্ধে তাঁর লড়াই শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে বলেও বার্তা দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, “হাজার হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না, আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।”

পোস্টে তিনি আরও লেখেন, “বাংলাবিরোধীদের বিরুদ্ধে আমার লড়াই চলবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। কেন্দ্র ও রাজ্য সরকার যা পারে করুক, আমি অন্যায়ের কাছে, বেইমান বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এক ইঞ্চিও পিছু হটব না।”