পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে আদালত অবমাননাকর বিষয়ক অভিযোগ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের এক বিচারপতির নামে অপমানজনক ও অবমাননাকর মন্তব্য করেছেন, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার আরজি জানিয়েছেন একাংশ আইনজীবীরা।
আরও পড়ুন:
হাইকোর্ট মামলা দায়েরের অনুমতি দিয়েছে। অভিযোগ, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। আর সেই মন্তব্যের জন্য মামলাকারীকে বৃহত্তর বেঞ্চে আবেদনের পরামর্শ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ইতিমধ্যে ওই বিচারপতিকে নিয়ে অভিষেকের পৃথক একটি মন্তব্যের মামলা চলছে বৃহত্তর বেঞ্চে।
সোমবার সেই বেঞ্চেই আবেদনের পরামর্শ দিলেন প্রধান বিচারপতি।আরও পড়ুন:
গত শুক্রবার এসএসকেএমে-এ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান তৃণমূলের এই সাংসদ। এর পাশাপাশি, বিচার ব্যবস্থার একাংশের উপরও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। ওইদিন অভিষেককে বলতে শোনা যায়, "আমি বারবার বলছি বিচার ব্যবস্থার একাংশ বিজেপিকে মদত দিচ্ছে। সমাজবিরোধীদের মদত দেওয়া হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক।
"আরও পড়ুন:
এদিন কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শাক্য সেন-সহ একাধিক আইনজীবী অভিযোগ করেন যে, -' অভিষেকের মন্তব্যে সমাজবিরোধীদের আদালত নিরাপত্তা দিচ্ছে বলে ইঙ্গিত রয়েছে। এগুলি বন্ধ না করলে বিচারব্যবস্থার উপর নির্ভর যোগ্যতা কমে যাবে'।
আরও পড়ুন:
বিকাশরঞ্জন ভট্টাচার্য এ দিন দাবি করেন, -' স্বতঃপ্রণোদিত মামলা করা হোক। কারণ, সাধারণ মামলা হলে এজির পরামর্শ নিতে হবে'। অভিষেকের বক্তব্যের ট্রান্সক্রিপশন পেশ করা হয় এদিন। এরপরই বৃহত্তর বেঞ্চে মামলা করার পরামর্শ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বিচারব্যবস্থার একাংশের উপর প্রায়শই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশের বেশি মৃত্যু খবর মিলেছে। যার অধিকাংশই নিজেদের কর্মী বলে দাবি শাসক দলের।
আরও পড়ুন:
গত শুক্রবার অভিষেক জানান, ' রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। খুন-ধর্ষণের শাসানি দেওয়া হচ্ছে'। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে অভিষেক বিস্ফোরক অভিযোগ করে জানান, "আমি যাদের কথা বলছি, তাদের সবাইকে হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।"
আরও পড়ুন:
সোমবার এই নিয়ে হাইকোর্টে অভিযোগ জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অনেকেই।