দেবশ্রী মজুমদার, রামপুরহাট: মিথ‍্যা অভিযোগ করার দায়ে অভিযোগকারিনীর  তিন দিনের জেল হেফাজত দিল আদালত।

পকশো মামলার পাবলিক  প্রসিকিউটর সুরজিৎ সিনহা  জানান, গতবছর আটাশে সেপ্টেম্বর বেলা এগারো নাগাদ মুররারই থানার ডুমুর গ্রামে সাত বছরের  এক নাবালিকাকে পুকুর পাড়ে ধর্ষণের অভিযোগ অভিযোগ ওঠে এলাকার বাসিন্দা  মেসের শেখের  বিরুদ্ধে।  তার বিরুদ্ধে মুরারই থানায় পকশো আইনের  চার, ছয়, আট, দশ ধারায় মামলা রুজু হয়।

এই মামলার  অভিযোগকারীনি ছিলেন  নাবালিকার মা নাজমা খাতুন।

অভিযোগকারিনীর গোপন জবানবন্দি চলাকালীন  অভিযোগের স্বপক্ষে একই কথা বলেন।  কিন্তু সাক্ষী চলার সময়  অন‍্য ঘটনা বলেন যা অভিযোগের সঙ্গে মেলে না। এরফলে জেল হেফাজতে থাকা বিচারাধীন মাসের শেখ বেকসুর খালাস  পান।

অন‍্যদিকে, এ সি জে এম বিচারক সুদীপ্ত ভট্টাচার্য মিথ্যা  অভিযোগের ক্ষেত্রে দৃষ্টান্ত মূলক শাস্তি বিধান করে সমাজকে বার্তা দিতে অভিযোগকারিনীর তিন দিনের জেল হেফাজত ও পাঁচশ টাকা জরিমানা  এবং  অনাদায়ে আরও পাঁচদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।