আইভি আদক, হাওড়া: যাবজ্জীবন সাজা ঘোষণা শুনেই আদালতের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন সাজাপ্রাপ্ত এক আসামী। বুধবার দুপুরে হাওড়া আদালতের ঘটনা। ঘটনার পরই অ্যাম্বুলেন্সে করে সাজাপ্রাপ্ত আসগার লস্করকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে।
জানা গেছে, গত ২০১০ সালে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দেন তৃতীয় অতিরিক্ত দায়রা আদালতের বিচারক সৌগত রায়চৌধুরী।আরও পড়ুন:
হাওড়ার পাঁচলায় দুই বছরের ছেলে এবং ছয় বছরের মেয়ের সামনেই হাত-পা বেঁধে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করে স্বামী আসগার ও শাশুড়ি। খুনের ঘটনার পর থেকে এখনও পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত মৃতার শাশুড়ি পলাতক।