পুবের কলম ওয়েব ডেস্ক: কন্যা সন্তানের জন্ম দিলেন বঙ্গ তনয়া বিপাশা বসু। অভিনেতা করণ সিং গ্রোভারের ঘরে এল ফুটফুটে একরত্তি। বাবা-মা হলেন তাঁরা। চলতি বছরের অগস্ট মাসে মা হওয়ার খবর দেন বিপাশা।
আরও পড়ুন:
বাঙালি মতে সাধের অনুষ্ঠানও হয় তাঁর।
গর্ভাবস্থায় তাঁর ফটো শুটের ছবি বেশ ভাইরাল হয়েছিল। যেখানে স্পষ্টভাবে দেখা যায় তাঁর বেবি বাম্প।আরও পড়ুন:
৪৩ বছর বয়সে মা হলেন বিপাশা বসু। নায়িকাকে ঢিলেঢালা এবং তুলনামূলক বড় সাইজের পোশাকে দেখে অনেকেই মনে করেছিলেন যে তিনি বেবি বাম্প লুকিয়ে রেখেছেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সুখবরটি নিশ্চিত করেছিলেন নেটমাধ্যমে।
তাঁর মা হওয়ার খবর পাওয়া মাত্রই অনুগামী থেকে শুরু করে তারকা, সকলে শুভেচ্ছা বার্তায় ভরাচ্ছেন এই তারকা জুটিকে।আরও পড়ুন:
প্রসঙ্গত, ভালোবেসে বিয়ে করেছিলেন বঙ্গ তনয়া বিপাশা এবং অভিনেতা করণ সিং গ্রোভার। প্রথমবার তাঁদের একসঙ্গে অ্যালন ছবিতে দেখা গিয়েছিল। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। মুভি সেটেই তাদের প্রথম আলাপ, তারপর থেকেই একে ওপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০১৬ সালে বাঙালি রীতি মেনে সাত পাক ঘোরেন তাঁরা।