পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় সিপিএম কংগ্রেস আদতে বিজেপির 'বি টিম' এই দাবিতে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারই মালদার নির্বাচনী সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অধীর রঞ্জন চৌধুরী প্রকৃত কংগ্রেসী কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এদিনই লোকসভা ভোটের প্রচার সভায় প্রদেশ কংগ্রেস সভাপতির ভাষণের একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (যদিও ভাইরাল হওয়া সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল)। সেই ভিডিয়োতে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে বলতে শোনা যাচ্ছে, 'তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভালো'। যে সভা থেকে অধীর এই ভাষণ দিয়েছেন সেই মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মহম্মদ সেলিম।
প্রতিপক্ষ অধীরের এই ভিডিয়োকে নিয়ে তৃণমূলকে নিশানা করতে দেরি করেনি বিজেপি।আরও পড়ুন:
বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে অধীর চৌধুরীর বক্তব্যের ভাইরাল ভিডিয়োটি পোস্ট করে তৃণমূলকে নিশানা করেছেন। তিনি লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের অধীনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কতটা খারাপ তা অধীর রঞ্জন চৌধুরী জানেন। তিনি তাঁর নিজের রাজ্যের জন্য মঙ্গল কামনা করেছেন।’
আরও পড়ুন:
Adhir Ranjan Chowdhury knows exactly how bad the situation in West Bengal, under Mamata Banerjee’s TMC, is. He wishes well for his home state.
Listen to him, Bengal. pic.twitter.com/4psl0vnY3X
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya)আরও পড়ুন: