আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ঝাড়ু ঝড়ে উড়ে গেল বিজেপি, দিল্লি পুরনিগমে একক গরিষ্টতা নিয়ে ক্ষমতায় এল আপ। ১৫ বছর পর দিল্লি পুরনগম হাতছাড়া হল বিজেপির। ম্যাজিক ফিগার পার হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন এই জয় নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে জয়। কেজরি আরও বলেন “ তুতু ম্যায় ম্যায় রাজনীতি করে লাভ নেই , গঠণমূলক রাজনীতি করতে হব”
আরও পড়ুন:
মোট ২৫০ আসন বিশিষ্ট দিল্লি পুরনিরগমের নির্বাচনে আপ পেয়েছে মোট ১৩৪ টি আসন, বিজেপি ১০৪ টি, কংগ্রেস ৯ টি।
অন্যান্যরা পেয়েছে ৩টি। ট্রেন্ড পরিষ্কার হতেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ সিং মান বলেছেন ‘‘মানুষ বিজেপির ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করেছেন, এই ফল তার প্রমাণ’’ অন্যদিকে আপ সাংসদরাঘব চাড্ডা বলেন “মানুষ বিজেপিকে চাইছে না।’’ এই ফলাফলই তার সুস্পষ্ট ইঙ্গিত। রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায় ২৪ এর লোকসভা নির্বাচনের আগে দিল্লি পুরনিগমে নির্বাচনের এই ফলাফল গেরুয়া শিবিরের অস্বস্তি যে আরও বাড়িয়ে দেবে সেই কথা বলাই বাহুল্য।আরও পড়ুন: