পুবের কলম ওয়েবডেস্ক: বোনের বিয়ের জন্য সাতদিনের প্যারোল পেয়েছেলিন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদ। বছর শেষের এই সাতটি দিন পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটালেন উমর। তাঁর বাঙালি বান্ধবী বনজ্যোৎস্না লাহিড়ী সোশ্যাল মিডিয়ায়  শেয়ার করেছেন সেই ছবি।

https://twitter.com/banojyotsna/status/1609109483523043334?

s=20&t=ojRJQFUmH_so9hhaVGT1_w

ট্যুইটারে সমস্ত ছবি শেয়ার করে উমরের বান্ধবী লেখেন “ আমরা এই একসপ্তাহ খুব আনন্দে কাটিয়েছি। হেসেছি, মজা করেছি, রেগে যাইনি, দুঃখ পাইনি” নিজেদের এই সময় কাটানোকে বুস্টার ডোজ বলেই বর্ণনা করেছেন বনজ্যোৎস্না। ২০২০ সালে দিল্লি হিংসার ঘটনায় দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে দিল্লি হিংসা মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ ছিল ছাত্রনেতা উমর খালিদের বিরুদ্ধে। ইউপিএ ধারায় অভিযুক্ত উমরের বিরুদ্ধে এখনও চলছে শুনানি।