আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা মহামারির জন্য গত দু বছর বন্ধ ছিল ইস্কনের রথযাত্রা। আগামীকাল রথের দড়ি টেনে রথযাত্রার।সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ইস্কন মন্দিরের সামনে থেকে রথের দড়ি টেনে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এরপর আলাদা আলাদা তিনটি রথে চড়ে তিন ভাইবোন যাবেন মাসির বাড়ি।
আরও পড়ুন:
ইসকন মন্দির থেকে আগামীকাল রথ বেরিয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস, হাজরা, এস পি মুখার্জি রোড, চৌরঙ্গি, এক্সাইড, জহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেডে যাবে।সেখানেই চলবে ৯ জুলাই উল্টোরথ পর্যন্ত মেলা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিন ভাইবোন সেখানেই মাসির বাড়িতে অবস্থান করবেন।
আরও পড়ুন:
২০২১ ইস্কনের ৫০ বছর পূর্তি হলেও কোভিড বিধি মেনে রথযাত্রার আয়োজন করা যায়নি। এবার তাই মহা সমারোহে হবে রথযাত্রা উৎসব।
আরও পড়ুন:
ফাইল ছবি
আরও পড়ুন: